সাতক্ষীরায় স্বদেশ স্মার্ট হেলথকেয়ার এর যাত্রা শুরু হলো

girl
blog images

বিস্তারিতঃ স্বদেশ এনজিও এবং মাই স্মার্ট হেলথকেয়ার পিএলসি এর যৌথ উদ্যোগ স্বদেশ স্মার্ট হেলথকেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠান ২৯ নভেম্বর বুধবার সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

‘আমার স্বাস্থ্য আমার সুরক্ষা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সাতক্ষীরার বিভিন্ন এনজিও, কর্পোরেট, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদেরকে একটি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে।

এই প্রোগ্রামটি সঠিকভাবে পরিচালনার জন্য সাতক্ষীরার বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত তেরো জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে যারা এই প্রজেক্টির পরিকল্পনা অনুযায়ী সঠিক বাস্তবায়ন এবং গ্রাহকের সুবিধাকে মাথায় রেখে লক্ষ অর্জনে বিশেষ ভুমিকা পালন করবেন। উপদেষ্টা মণ্ডলীসহ সাতক্ষীরার ১০ জন সাংবাদিককে আমাদের স্বাস্থ্যকার্ড বিনামুল্যে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সাতক্ষীরার ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিও গুলো উপস্থিত ছিলেন। তারা সকলেই তাদের গ্রাহকদের মাঝে এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রধান অতিথি মেডিসিন বিশেষজ্ঞ ডা: সুশান্ত ঘোষের ঘোষণায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন শুরু হয় এবং  বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, তরুণ চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জেলা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিবি হাসপাতালের প্রতিনিধি আব্দুল আলিম, আমান উল্লাহ, মেজবাহ উদ্দিন ও সংগ্রাম হাসপাতালের এমডি এম এন আবদুল্লাহ ও শাহিনুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন, আইনজীবী নাজমুন নাহার, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, ক্রিসেন্ট’র নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিক, ঊষা’র নির্বাহী পরিচালক সামসুদ্দোহা, আশার আলো এনজিওর ইডি আব্দুল লতিফ প্রমুখ।

আপনার প্রতিষ্ঠানের জন্য আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী হলে যোগাযোগ করুনঃ
হোয়াটস এপঃ ০১৯৪২৫৫৯৮৯৫