পল্লী সঞ্চয়ী ব্যাংক প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে পরিচালিত
একটি সরকারী ব্যাংক। পল্লী সঞ্চয়ী ব্যাংক
তার গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের একটি সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা দেওয়ার
জন্য মাই স্মার্ট হেলথকেয়ার পিএলসি এর সাথে যৌথভাবে পল্লী সঞ্চয়ী ব্যাংক স্মার্ট হেলথকেয়ার এর সুচনা
করেছে। পল্লী সঞ্চয়ী ব্যাংক এর গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা
বাড়িতে বা অফিসে বসে চিকিৎসকের পরামর্শের সাথে সাথে হোম স্যম্পল প্রদানের
সুবিধা পাবেন। একটি নির্দিষ্ট পরিমান পরীক্ষা নিরীক্ষায় বিনামূল্যে স্বাস্থ্য কার্ড
পাবেন যা দিয়ে পরবর্তী এক বছর আমাদের দেশব্যাপী স্মার্ট ক্লিনিক চিহ্নিত হাসপাতালে বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা উপভোগ করতে পারবেন।
এই প্রতিষ্ঠানের সাথে চুক্তির আপডেট দেখতে এখানে ক্লিক করুন।
বিনামুল্যে স্বাস্থ্য কার্ডঃ
পল্লী সঞ্চয়ী ব্যাংক এর গ্রাহক কর্মকর্তা-কর্মচারীরা একটি নির্দিষ্ট পরিমান (৩,০০০ টাকা থেকে
১৫,০০০ টাকার মধ্যে) প্যাথলজিক্যাল পরীক্ষা করালে গ্রাহক বিনামুল্যে পাবেন একটি স্মার্ট হেলথকার্ড
যা দিয়ে কার্ডধারী পরবর্তী এক বছর স্মার্ট ক্লিনিক চিহ্নিত হাসপাতালে নিচের সুবিধাগুলি
উপভোগ করতে পারবেন।
স্বাস্থ্য কার্ডের সুবিধা-
<> গ্রাহকসহ তার পরিবারের ৫ জন সদস্যদের বছরব্যাপী জিপি/মেডিকেল অফিসারের কাছ থেকে বিনামুল্যে চিকিৎসা পরামর্শ,
<> ৫০% পর্যন্ত ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষা,
<> যেকোন রোগের জন্য বছরে তিন (৩) বার ১০,০০০ টাকা থেকে ১০০,০০০ (এক লক্ষ) টাকার হাসপাতাল বিলের ক্যাশ ব্যাক সুবিধা,
<>যেকোন মৃত্যুতে ১০০,০০০ (এক লক্ষ) টাকা থেকে ৫০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার এককালীন আর্থিক সাপোর্ট।
ইএমআই সিস্টেমে স্বাস্থ্য কার্ডঃ
পল্লী সঞ্চয়ী ব্যাংক এর গ্রাহক কর্মকর্তা-কর্মচারীরা মাসিক কিস্তিতে (মাসিক-১১২ টাকা; কার্ডের মুল্য বাৎসরিক-১২০০ টাকা) মাই স্মার্ট হেলথকেয়ার লিমিটেড এর স্বাস্থ্য কার্ড ক্রয় করে স্মার্ট ক্লিনিক চিহ্নযুক্ত হাসপাতালে নিচের সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।
স্বাস্থ্য কার্ডের সুবিধাঃ
<> গ্রাহকসহ তার পরিবারের ৫ জন সদস্যদের বছরব্যাপী জিপি/মেডিকেল অফিসারের কাছ থেকে বিনামুল্যে চিকিৎসা পরামর্শ,
<> ৫০% পর্যন্ত ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষা,
<> যেকোন রোগের জন্য বছরে তিন (৩) বার ১০,০০০ টাকার হাসপাতাল বিলের ক্যাশ ব্যাক সুবিধা,
<>যেকোন মৃত্যুতে ১০০,০০০ (এক লক্ষ) টাকার এককালীন আর্থিক সাপোর্ট।
Subscription